Message From Headmaster
Message From Headmaster

সেই আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে একটি সুন্দর জীবনের জন্য যে জ্ঞান আহরণ করে তাই শিক্ষা । শিক্ষা মানুষকে ভালো ও মন্দের মধ্যকার বিভেদ শেখায় । মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না । প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয় । আর এই বিকাশ পূর্ণাঙ্গভাবে সর্বপ্রথম ঘটে শ্রেণিকক্ষে । জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয় । পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ । শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান । সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক । শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে । আর এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে ছিল প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল । আজ এই স্কুলটি ঢাকা শহরের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম । কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা । কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না । এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা ।

 

Follow Us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 18 Apr, 2026 02:03 PM
Learn More & Connect with us
  Index Education Care
©EduTech-SoftwarePlanet